Description
যেভাবে কালোজিরার তেল খেতে পারেন:
- এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা–চামচ কালিজিরার তেল মিশিয়ে খেয়ে নিতে পারেন।ৎ
- মধু কিংবা তুলসী পাতার রসের সঙ্গে মিশিয়েও কালিজিরার তেল খেতে পারেন। এ ক্ষেত্রে ১ চা–চামচ কালিজিরার তেলের সঙ্গে মধু কিংবা তুলসী পাতার রস নেবেন ৪ চা–চামচ।
- কমলার রস কিংবা পুদিনা পাতার রসের সঙ্গেও কালিজিরার তেল মিশিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রেও কমলার রস বা পুদিনা পাতার রস নিতে হবে ৩ চা–চামচ আর কালিজিরার তেল ১ চা–চামচ।
- রান্নায় ফোড়ন দেওয়ার পরিবর্তে পদটি চুলা থেকে নামানোর আগে কালিজিরা তেল দিয়ে নিতে পারেন।
- সেদ্ধ খাবার চুলা থেকে নামানোর আগেও কালিজিরা তেল যোগ করতে পারেন।
- নানা রকম ভর্তা ও সালাদ বানাতে কিংবা মুড়ি মাখাতে শর্ষের তেল বা অন্যান্য তেলের বিকল্প হিসেবে কালিজিরা তেল কাজে লাগাতে পারেন।ৎ
Reviews
There are no reviews yet.